ফরিদপুরে চতুর্থ দফায় পদ্মার পানি বিপদ সীমার ওপরে

ফরিদপুরে চতুর্থ দফায় পদ্মার পানি বিপদ সীমার ওপরে

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:৩৫

ফরিদপুর অঞ্চলে চতুর্থ দফায় বাড়ছে নদ-নদীর পানি। বর্তমানে পদ্মার পানি বিপদ সীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফের নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে ফসলের খেত।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘প্রতিদিন আবারও পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার পানি বাড়ছে। তবে এ বাড়ার হার স্বল্প।’

তিনি জানান, গত ১২ ঘণ্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েটে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদ সীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, ‘চরাঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি, কিন্তু এবারের বন্যায় এ মানুষগুলো আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় ভুট্টা, বাদাম ও পাটের ক্ষতি হয়েছে। এখন আবার পদ্মার পানি বেড়ে যাওয়া কলাই ও পেঁয়াজের বীজ তলা তলিয়ে গেছে।’

চরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিচ্ছে বলেও তিনি জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading