বিগত সরকার অনেক পরিসংখ্যানকে প্রভাবিত করেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১৭:৫৩
বিগত সরকার অনেক পরিসংখ্যানকে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
শনিবার (২০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে মূল্যস্ফীতি ও জিডিপি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অতীতের সরকারের মতো ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় না। আমরা যথাযথ তথ্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তথ্য সঠিক হলে পরিকল্পনাও বাস্তবসম্মত হবে।
তিনি বলেন, নির্ভুল মূল্যস্ফীতির হার কিংবা জিডিপির সূচক নির্ণয়ে অতীতের সব তথ্য-উপাত্ত পুনরায় যাচাই-বাছাই করা হবে। জনগণের আস্থা ফেরাতে বিবিএসের তথ্যকে চ্যালেঞ্জ করেছে সরকার। তথ্য নিয়ে কাজ করা সেকেন্ডারি প্রতিষ্ঠানগুলোও যেন নির্ভুল উপাত্ত পায় সে লক্ষ্যে দুটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে।
এসময় ‘রিয়েল টাইম ডেটা’ পেতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী।
ইউডি/রেজা

