ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে: প্রতিমন্ত্রী

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে: প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৩৫

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশকে ভবিষ্যতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে।

শনিবার (০৩ অক্টোবর) সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিনিয়র সচিব ও সচিবদের অংশগ্রহণে ‘পাবলিক পলিসি চ্যালেঞ্জ ফর দ্য নেক্সট ২৫ ইয়ারস: আর উই রেডি’ শীর্ষক ‘পলিসি ডায়লগ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘আগামী দুই দশক বাংলাদেশ খুব দ্রুত বিভিন্ন পরিবর্তনের সম্মুখীন হবে। শিল্প-বাণিজ্য, কৃষি, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হবে। সব ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তাই সেই সব চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে টিকে থাকতে হলে এখন থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্যগুলো অর্জনের জন্য উন্নত মানের নীতি প্রণয়ন ও তা যথাযথভাবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তাই উন্নয়নের ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, সরকার তার নির্ধারিত লক্ষ্য কতটুকু অর্জন করতে পারবে তার অনেকটাই নির্ভর করে সরকারি কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতার উপর। শেখ হাসিনার সরকার দক্ষ মানবসম্পদ তৈরি করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে আমরা তার সুফলও পাচ্ছি।

‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে আরও দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলতে হবে,’ বলেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading