রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

উত্তরদক্ষিণ | রবিবার, ০৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৫০

আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের গোলাগুলিতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

রবিবার (০৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসময় আরও ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানা পালিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading