কাজুবাদাম ও কফি চাষে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে: কৃষিমন্ত্রী

কাজুবাদাম ও কফি চাষে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে: কৃষিমন্ত্রী

উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:১০

কাজুবাদাম, কফিসহ অপ্রচলিত ফসলের চাষাবাদে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলে রবিবার (০৪ অক্টোবর) জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

নীলফামারীতে অবস্থিত ‘জ্যাকপট কাজুবাদাম ইন্ড্রাস্ট্রির’ প্রসেসিং ইউনিট-২ এর ভার্চুয়ালি উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, কফি, কাজুবাদামসহ অপ্রচলিত ফসলের চাষাবাদে ও প্রক্রিয়াজাতে কৃষক ও উদ্যোক্তাসহ যারা এগিয়ে আসবেন তাদেরকে উন্নত জাতের চারা সরবরাহ, উৎপাদনে পরামর্শ, কারিগরি ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে।

কৃষিমন্ত্রী বলেন, ‘কাজুবাদাম অত্যন্ত সম্ভাবনাময় অর্থকরী ফসল। বাংলাদেশে কাজুবাদাম চাষের ও উৎপাদনের সম্ভাবনা অনেক। বিশেষ করে পার্বত্য এলাকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে কাজু বাদাম, কফি আবাদের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিদেশে রপ্তানিরও সুযোগ রয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব ফসলের চাহিদা অনেক বেশি।’

এ সময় কৃষক ও শিক্ষিত তরুণ উদ্যোক্তাদেরকে বাণিজ্যিকভিত্তিতে কাজুবাদাম, কফিসহ অপ্রচলিত ফসলের চাষাবাদে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading