পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:২৫

পাবনার আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আদম আলীকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এদিকে মামলার প্রধান আসামী ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আদম আলীকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ছেলে শাহিন হোসেন বাদী হয়ে সোমবার রাতে আটঘরিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‍্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপা ডলি রানী সরকার জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ইরাদুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত ইরাদুল ইসলাম (৫৫) আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্তে ইউনিয়নের চন্ডিপাশা গ্রামে আদম আলী মোল্লাকে কে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণ সহ অন্ততঃ ৩টি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ইরাদুল ইসলামকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে। ঘটনাটি পুরোপুরি তদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে।

ইউডি/রেজা/রহমান

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading