সূচকের পতনে লেনদেন শেষ

সূচকের পতনে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫৮

সোমবার (০৫ অক্টোবর) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট কমে এক হাজার ৬৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমেছে। ডিএসইতে এদিন ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৫ কোটি ৯৭ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৮৮৯ কোটি ৩৭ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৯ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading