মাস্ক কেলেঙ্কারি : সব আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাস্ক কেলেঙ্কারি : সব আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ | সোমবার, ০৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৯:৪৩

নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করে চিকিৎসক, নার্সসহ চিকিৎসাকর্মীদের মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দেওয়ার অভিযোগের মামলায় সব আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার (৫ অক্টোবর) দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত কমিশনের প্রধান কার্যালয়েল সামনে সাংবাদিকদের বলেন, আসামিদের পলায়ন ঠেকাতে এই পদক্ষেপ।

“আসামিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন, বিশ্বস্ত সূত্র থেকে আমাদের কাছে এমন তথ্য রয়েছে। এজন্য তারা যাতে দেশত্যাগ করতে না পারে, সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের ইমিগ্রেশন শাখায় চিঠি পাঠানো হয়েছে।”

আসামিরা হলেন- জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সিএমএসডির সাবেক উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, ডেস্ক অফিসার জিয়াউল হক ও সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ ও জ্যেষ্ঠ স্টোর কিপার মো. ইউসুফ ফকির। গত ২৯ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ ওই সাতজনকে আসামি করে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. নুরুল হুদা।

মামলা দায়েরের পর ওই দিনই রাজ্জাককে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর পাঁচ দিনের হেফাজতে পেয়ে রোববার থেকে রাজ্জাককে জিজ্ঞাসাবাদও শুরু করেছে দুদক।

দেশে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত মার্চে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য সিএমএসডি ৫০ লাখ এন-৯৫ মাস্কের কার্যাদেশ জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডকে দিয়েছিল ঔষন প্রশাসন অধিদপ্তর। তার মধ্যে ২০ হাজার ৬১০টি মাস্ক সরকারি হাসপাতাল-ক্লিনিকসহ স্বাস্থ্যখাতের ১০ প্রতিষ্ঠানে বিতরণের পর সেগুলো নকল বলে ধরা পড়ে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading