ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার করোনায় আক্রান্ত

ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৫৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।

প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ এক ডজনেরও বেশি অন্যান্য সেনা এবং উপদেষ্টারা করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর মিলার আইসোলেশনে ছিলেন।

মঙ্গলবার স্টিফেন মিলার-এর কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। খবর এপির।

এক বিবৃতিতে মিলার বলেন, ‘গত পাঁচদিন ধরে আমি দূর থেকে কাজ করছি এবং আইসোলেশনে আছি। আজ আমি কোভিড -১৯ পজিটিভ শনাক্ত হয়েছি এবং কোয়ারেন্টাইনে আছি।’

তার স্ত্রী কেটি মিলার যিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন, এর আগে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং পরে সুস্থ হয়েছেন। কেটি মিলার পেন্সের সাথে সল্ট লেক শহরে ছিলেন, যেখানে তিনি ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের সাথে বিতর্ক করার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে স্বামীর করোনার খবর জানতে পেরে তিনি সেখান থেকে চলে যান।

বিবিসি জানিয়েছে, কোস্টগার্ড কর্মকর্তা অ্যাডমিরাল চার্লস রে পজিটিভ হওয়ার পর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জেনারেল মার্ক মিলে এবং আরও কয়েকজন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

অন্যান্য কর্মকর্তারা ‘প্রচুর সাবধানতায়’ কোয়ারেন্টাইনে চলে গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading