করোনায় সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের মৃত্যু

করোনায় সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের মৃত্যু

উত্তরদক্ষিণ | বুধবার, ০৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৪০

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

বিষয়টি নিশ্চিত করে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সবুজ গণমাধ্যমকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত একমাস আগে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অধ্যক্ষ রবি পিউরিফিকেশন। সেখানে প্রায় একমাস চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠলে ৫ অক্টোবর তাকে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। এর মধ্যে হঠাৎ করে গত রবিবার তার পেট ব্যথা শুরু হয়।

তিনি বলেন, এই ব্যথা বেড়ে যাওয়ায় গত সোমবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে থাকাকালীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি পরলোক গমন করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading