আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৫৩

রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে (১৪ অক্টোবর) বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (উপপররাষ্ট্রমন্ত্রী) স্টিফেন ই. বিগান। ১৪-১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন।

বাংলাদেশ সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সকলের সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

এর আগে ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিয়া সফর করবেন বিগান। ১৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিয়ায় অবস্থানকালে তিনি দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য দেবেন বলে জানা গেছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading