করোনাক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আইটিইউতে

করোনাক্রান্ত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আইটিইউতে

উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৩৪

কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সকালেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। এদিন বিকেল থেকেই অবস্থার অবনতি হতে থাকে বলে জানা যায়। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয় আইটিইউতে।

গত মঙ্গলবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই তাকে দ্রত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবারেও তার জ্বর আসেনি। তখন অবস্থা ভালোই ছিল বলেই জানিয়েছিলেন ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন চার সদস্যের মেডিক্যাল বোর্ড।

গত কয়েক মাস শ্যুটিং বন্ধ ছিল টলিউডে। নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শ্যুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন তার অনুগামীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading