শান্তিতে নোবেল: ডব্লিউএফপিকে কৃষিমন্ত্রীর অভিনন্দন

শান্তিতে নোবেল: ডব্লিউএফপিকে কৃষিমন্ত্রীর অভিনন্দন

উত্তরদক্ষিণ | শনিবার, ১০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:০৫

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) শুক্রবার (০৯ অক্টোবর) অভিনন্দন জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক।

এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশসহ সারা বিশ্বে খাদ্য নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার প্রয়াসে নিয়োজিত ডব্লিউএফপিকে এ পুরস্কারপ্রাপ্তি দারুনভাবে অনুপ্রাণিত করবে। বিশেষ করে মহামারি করোনার প্রভাবে যখন বিশ্বের অনেক দেশে খাদ্য নিরাপত্তা চরম ঝু্ঁকির মধ্যে রয়েছে তখন এ পুরস্কারপ্রাপ্তি সংস্থাটিকে তাদের উদ্যোগ আরও জোরালো করতে উৎসাহ দেবে। পাশাপাশি খাদ্য নিরাপত্তায় বিশ্বকে একযোগে কাজ করার বার্তাকে আরও শক্তিশালী করবে।

ডব্লিউএফপিকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করায় নোবেল কমিটিকেও ধন্যবাদ জানান মন্ত্রী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading