ট্রাম্পের কাছ থেকে করোনা ছড়ানোর ভয় নেই
উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৫৫
হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে করোনা ছড়ানোর আর ঝুঁকি নেই।
এক বিবৃতিতে ডা. শন কনলি বলেছেন, ট্রাম্প আইসোলেশন থেকে মুক্ত হতে তার শারীরিক পরীক্ষা করান এবং পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্টের শরীরে সক্রিয়ভাবে ভাইরাসের প্রতিলিপি তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। খবর এপির।
তবে এটি পরিষ্কার নয় যে পরীক্ষায় ট্রাম্পের করোনা নেগেটিভ এসেছে কিনা বা ট্রাম্প করোনামুক্তি কিনা বিষয়টি পরিষ্কার করা হয়নি।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে উৎসাহিত সমর্থকদের সামনে বক্তব্য দেন ট্রাম্প।
গত ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়।

