বাগেরহাটে পুকুর থেকে অজগর সাপ উদ্ধার

বাগেরহাটে পুকুর থেকে অজগর সাপ উদ্ধার

উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৪০

বাগেরহাটের শরণখোলায় পুকুর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ভোলার-পার এলাকার ইদ্রিস হাওলাদারের বাড়ির পুকুর থেকে সিপিপি টিম লিডার লুৎফর হাওলাদারের নেতৃত্বে সাপটি উদ্ধার করা হয়। এ সময় সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হকসহ বনরক্ষীরা উপস্থিত ছিলেন।

আট ফুট লম্বা এবং ৯ কেজি ওজনের ওই অজগরটি উদ্ধারের পর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের পাশে বনের মধ্যে অবমুক্ত করা হয়।

এ নিয়ে ধানসাগর ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার মো. ফরিদুল ইসলাম বলেন, স্থানীয় সিপিপির সদস্যরা অজগরটিকে উদ্ধার করে আমাদের খবর দেয়। পরে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাপটি বনের মধ্যে অবমুক্ত করেছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading