সূচকের ব্যাপক পতনে সপ্তাহ শুরু

সূচকের ব্যাপক পতনে সপ্তাহ শুরু

উত্তরদক্ষিণ | রবিবার, ১১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫৫

রবিবার (১১ অক্টোবর) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূচকের সাথে এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

জানা গেছে, দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ২৩৯টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩৬টির। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৮১ কোটি ২৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৮১ লাখ টাকার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৮৪ পয়েন্টে। দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। আজ সিএসইতে ২২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading