নবাবগঞ্জে বাঁশ ঝোপ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশ ঝোপ থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাঁশ ঝোপ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা খ্রিস্টান এলাকার এক বাঁশ ঝোপ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো লিয়াকত হোসেন জানান, নিহতের বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে ছিলো কালো-গোলাপি ছাপার কামিজ ও কালো সেলোয়ার। তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading