প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার

উত্তরদক্ষিণ। শনিবার (১৮ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:৩০

ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বলেছেন, তিনি ‘কুফর ও ঔদ্ধত্যের সামনের সারির দুই বাহিনী’র বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবেন।

শনিবার (১৮ এপ্রিল) আর্মি ডে উপলক্ষে টেলিগ্রামে দেয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী ‘তাদের (ইসরাইলি-মার্কিন) দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে’ এবং ‘আমাদের ড্রোনগুলো বজ্রপাতের মতো আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর আঘাত হানছে’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত’।

খামেনি সাম্প্রতিক যুদ্ধকে ইরানের বিপ্লবী ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন। তিনি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব থেকে শুরু করে আগের দুটি ‘আরোপিত যুদ্ধ’ হয়ে বর্তমান সংঘাত পর্যন্ত এর ধারাবাহিকতা ব্যাখ্যা করেন। তার মতে, সেনাবাহিনী বিপ্লবের পর থেকেই ‘নিজের সঠিক অবস্থানে’ রয়েছে এবং এটি ‘জনগণের হৃদয় থেকে উঠে আসা, সত্যিকারের জাতির সন্তান’।

বার্তায় তিনি তার পূর্বসূরি ও বাবা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানান। তাকে তিনি এমন একজন নেতা হিসেবে উল্লেখ করেন, যিনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে টিকিয়ে রাখা ও শক্তিশালী করতে সবচেয়ে বেশি চেষ্টা করেছেন।

আমেরিকা ও ইরানের মধ্যে এই মুহূর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। যার মেয়াদ আগামী ২১ এপ্রিল শেষ হবে। পাকিস্তানের মধ্যস্থতায় প্রায় পাঁচ সপ্তাহের সংঘাতের পর গত ৭ এপ্রিল এই যুদ্ধবিরতি কার্যকর হয়। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading