সস্ত্রীক করোনায় আক্রান্ত ডিএনসিসি মেয়র আতিকুল
উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৫৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) মেয়রের এপিএস মোর্শেদ গণমাধমকে এ তথ্য জানিয়েছেন। মোর্শেদ নিজেও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
জানা গেছে, অসুস্থ বোধ করায় রবিবার (১১ অক্টোবর) সকালে কোভিড টেস্টের জন্য তাঁরা নমুনা দেন এবং রাতে টেস্টের ফল পাওয়া যায়। পরীক্ষায় তাদের কোভিড-১৯ পজিটিভ আসে।
করোনা শনাক্ত হওয়ার পর মেয়র আতিক ও তার স্ত্রী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

