মাগুরায় ভ্যান-নসিমন সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

মাগুরায় ভ্যান-নসিমন সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৪১

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত নারী ওই গ্রামের মফিজ শিকদারের স্ত্রী।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, বালিদিয়া এলাকায় সোমবার (১২ আক্টোবর) সকালে ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই গৃহবধূ গুরুতর আহত হলে প্রথমে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading