ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আদেশ আগামীকাল

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আদেশ আগামীকাল

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:২৫

একের পর এক যৌন নিপীড়নের ঘটনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অধ্যাদেশ জারি করা হয় বলে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আনিসুল হক গণমাধ্যমকে বলেন, ‘ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর খসড়া অনুমোদনের ওপর আগামীকাল (মঙ্গলবার) রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হবে।’

নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পরই দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেসব আন্দোলন থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ডের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর আইনমন্ত্রী জানান, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করবে সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading