আইনের প্রয়োগ ঠিক না হলে ধর্ষণ বন্ধ হবে না: গয়েশ্বর

আইনের প্রয়োগ ঠিক না হলে ধর্ষণ বন্ধ হবে না: গয়েশ্বর

উত্তরদক্ষিণ | সোমবার, ১২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:৩৫

কেবল আইন কঠোর করলেই ধর্ষণ বন্ধ হবে না বলে মনে করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তার মতে, আইনের প্রয়োগটাই গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে আইন সংশোধনে সায় দেওয়ার পর সোমবার (১২ অক্টোবর) এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তার মতামত জানান।

গয়েশ্বর বলেন, “আইন কাগজের মধ্যে থাকলে চলবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। প্রশাসনকে জনগণের পক্ষে আইনের দৃষ্টিতে জনগনকে সুরক্ষা দিতে হবে, জনগণের পাশে থাকতে হবে।” “ক্রিমিনাল কোডে লেখা আছে- কতটুকু অপরাধের জন্য কতটুকু শাস্তি। আইনের শাসন থাকলে কিন্তু আমরা সেই ক্রিমিনাল কোড প্রয়োগ করতে পারি।”

ধর্ষণ বন্ধে সব নাগরিককে সমস্বরে আওয়াজ তোলার আহ্বান জানান গয়েশ্বর। “চিৎকার দিয়ে বলতে পারেন- ‘স্টপ জেনোসাইড’। স্টপ জেনোসাইড মানে যে, আমার মা-বোন-শিশু যে যেখানে আছে, তাদেরকে আমি নিরাপদ জীবনের নিশ্চয়তা দিতে চাই।”

মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, জাসাস নেতা আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, লিয়াকত আলী, শরীফ মাহমুদুল হক, আরিফুর রহমান মোল্লা, জাকির হোসেন রোকন বক্তব্য রাখেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading