এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:১৩
শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক নুরুন নেওয়াজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা পরিচালক নুরুন নেওয়াজ নিজ প্রতিষ্ঠানের মোট ৩০ লাখ শেয়ার ক্রয় করবে।
তিনি বর্তমান বাজার দরে আগামী ২৯ অক্টোবরের মধ্যে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

