বুধবার প্রাইম ইসলামী লাইফের লেনদেন বন্ধ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:১০
বুধবার (১৪ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর লেনদেন বন্ধ থাকবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, আগামীকাল বুধবার, ১৪ অক্টোবর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

