সূচকের উত্থান, কমেছে লেনদেন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:১১
মঙ্গলবার (১৩ অক্টোবর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এর ফলে পতনের পর উত্থানে ফিরেছে পুঁজিবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার দর। আজ টাকায় লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা। আগের কার্যদিবস লেনদেন হয় ৬৯৪ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন কমেছে ১০৪ কোটি ৬৪ লাখ ৫৩ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩০০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকা।

