সূচকে মিশ্রাবস্থা, লেনদেনে উন্নতি

সূচকে মিশ্রাবস্থা, লেনদেনে উন্নতি

উত্তরদক্ষিণ | বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:১৫

বুধবার (১৪ অক্টোবর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য ‍সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন টাকার অংকে লেনদেন বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, দর কমেছে ১৬৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২টির। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৫০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬০ কোটি ৮৬ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮১৪ পয়েন্টে। দিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর। সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading