সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৫৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজন আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন (৯) ও মেয়ে তাসনিম (৬)। তাদের চার মাসের এক শিশু সন্তান বেঁচে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, কলারোয়া থানার এসআই মফিজুল।

তিনি জানান, ঘরের মধ্যে শাহিনুর রহমানসহ চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading