করোনা পরবর্তী টেকসই পুনরুদ্ধারে কমনওয়েলথের সহায়তা চায় ঢাকা

করোনা পরবর্তী টেকসই পুনরুদ্ধারে কমনওয়েলথের সহায়তা চায় ঢাকা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:২৫

কানেকটিভিটি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে করোনা পরবর্তীতে টেকসই পুনরুদ্ধারে কমনওয়েলথের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।

ড. মোমেন ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কমনওয়েলথের ভাষণের কথা স্মরণ করেন এবং বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে কমনওয়েলথ সংহতির আহ্বান জানান।

বুধবার (১৪ অক্টোবর) লন্ডনে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমন ওয়েলথভুক্ত দেশুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকে পররাষ্টমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়া ক্লাইমেট ভ্যালেনারেবল ফোরামের (সিভিএফ) ইভেন্টের বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেন।

ড. মোমেন সিভিএফ প্রেসিডেন্সির অধীনে যুক্তরাজ্য, কমনওয়েলথ চেয়ার-ইন-অফিস এবং কপ-২৬ প্রেসিডেন্সি এবং বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি সহযোগী ব্যবস্থারও প্রস্তাব দিয়েছেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading