সিঙ্গার বিডির বোর্ড সভা ২১ অক্টোবর
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৪০
আগামী ২১ অক্টোবর পুঁজিবাজারে প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

