ফ‌কিরহা‌টে মাছের ঘের থে‌কে গৃহবধূর লাশ উদ্ধার

ফ‌কিরহা‌টে মাছের ঘের থে‌কে গৃহবধূর লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:৪৫

বাগেরহাট জেলার ফকিরহাটে মাছের ঘের থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বাহিরদিয়া গ্রামের একটি ঘেরের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়।

গৃহবধূ সুমি আক্তার পুতুল (২৫) বাহিরদিয়া গ্রামের মোঃ সিদ্দিক এর স্ত্রী। তাদের ঘরে ছোট দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে তার বাড়ীর পার্শ্ববর্তী একটি ঘেরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফকিরহাট মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, সুরতহাল রিপোর্ট করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। নিহত সুমি আক্তার পুতুল (২৫) নামের ওই মহিলা দুই সন্তানের জননী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading