করোনার ছোবলে স্পর্শিয়া
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৩৫
করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া। তার শারীরিক অবস্থা অনুকূলেই রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।’
এ বিষয়ে স্পর্শিয়া বলেন, ‘আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠান্ডার বাতিক আছে। এজন্য একটু ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি।’
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্পর্শিয়া।

