সিনিয়র সচিব হলেন মাসুদ বিন মোমেন

সিনিয়র সচিব হলেন মাসুদ বিন মোমেন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:৪৫

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।

মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগ দেন।

পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেয়ার আগে তিনি ২০১৫ সাল থেকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

তার অগে, তিনি ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্বদ্যিালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেই সাথে তিনি যুক্তরাষ্ট্রের টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস ৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে চাকরি শুরু করেন।

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত মোমেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের পরিচালক এবং পররাষ্ট্র সচিবের অফিসে কর্মরত ছিলেন।

তিনি ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে দারিদ্র্য বিমোচনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বিমেসটেক সম্পর্কিত শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মাসুদ বিন মোমেন খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ( ডব্লিউএফপি) এবং কৃষি উন্নয়নের জন্য আন্তর্জাতিক তহবিলের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেন।

এছাড়া, তিনি ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading