করোনায় বাংলাদেশ বেতারের পরিচালক আমানুল্লাহর মৃত্যু

করোনায় বাংলাদেশ বেতারের পরিচালক আমানুল্লাহর মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৫৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন, বিসিএস (তথ্য) ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা বাংলাদেশ বেতারের (জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের) পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ অক্টোবর) বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির দফতর সম্পাদক জ্যোতির্ময় গোলদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাসুদ হাসান সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ অক্টোবর তাকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে তিনটাই তিনি মারা যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading