মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:১৮

মানিকগঞ্জ-সিংগাইর সড়কে সদর উপজেলার মিতরা এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ র্দুঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল (মাগুরা-ল-১১-৩৪৯৮) আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানা গেছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা তেলের পাম্পের সামনে মোটরসাইকেল আরোহী যুবককে সিংগাইর ঢাকাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ব্যক্তির নিচের অংশ থেতলে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading