‘বাংলাদেশ ও অন্যরা ইন্ডিয়াকে করোনা ভ্যাকসিন পরীক্ষার অনুরোধ করেছে’
উত্তরদক্ষিণ | রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১০:১০
ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (১৭ অক্টোবর) বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ, মিয়ানমার, কাতার ও ভুটান থেকে তারা অনুরোধ পেয়েছেন।
ইন্ডিয়ান বিজ্ঞানী এবং গবেষণা দলগুলো বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোকে গবেষণা সক্ষমতায় সহযোগিতা জোরদার করছে।
ইন্ডিয়ায় তিনটি ভ্যাকসিন উন্নয়নের পর্যায়ে রয়েছে। যার মধ্যে দুটি ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে এবং একটি তৃতীয় পর্যায়ে রয়েছে।
বিশ্ব সম্প্রদায়কে সহায়তার অংশ হিসেবে, ইন্ডিয়ার প্রচেষ্টা কেবল প্রতিবেশীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো বিশ্বের কাছে পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছেন মোদি।
তিনি শনিবার ইন্ডিয়ার কোভিড-১৯ মহামারি পরিস্থিতি এবং ভ্যাকসিন বিতরণ, বণ্টন ও প্রশাসনের প্রস্তুতি পর্যালোচনা করেন বলে জানিয়েছে দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো।

