পুঁজিবাজারের ২ কোম্পানির বোর্ড সভা আজ
উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৪৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির (পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং বিডি ল্যাম্পস লিমিটেড) পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর, বিকেল সাড়ে ৪টায়। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
এদিকে বিডি ল্যাম্পস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর, বিকেল ৩টায়। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

