রাজধানীতে জাল নোটসহ চারজন গ্রেপ্তার

রাজধানীতে জাল নোটসহ চারজন গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:০০

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ৪৯ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান জানান, তাদের একটি দল রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নুরজাহান রোডের এক বাড়ির দোতালার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- হুমায়ুন কবীর, জামাল হোসেন, শাহনাজ বেগম ও সুমি আকতার।

সোমবার (১৯ অক্টোবর) তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা মশিউর। তিনি বলেন, তাদের কাছ থেকে এক হাজার এবং পাঁচশ টাকার জাল নোট, প্রায় ৫ কোটি টাকা তৈরি করার মত সরঞ্জাম, কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে।

তিনি বলেন, “হুমায়ুন কবীর এই চক্রের হোতা। ২০০২ সাল থেকে সে এই কারবার চালিয়ে আসছে। অন্তত আটবার তাকে প্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ প্রায় ছয় মাস আগে জামিনে বেরিয়ে এসে আবারও নোট জালিয়াতি শুরু করেছে।”

আর জামাল পেশায় একজন রঙমিস্ত্রী। প্রতি লাখ জাল টাকা তিনি ১০ থেকে ১২ হাজার টাকায় কিনে নিয়ে ‘খোলা বাজারে কেনাবেচা’ করতেন বলে গোয়েন্দা পুলিশের ভাষ্য।

মশিউর বলেন, “সাভার, মানিকগঞ্জ, কাপাসিয়াসহ বিভিন্ন গ্রামাঞ্চলে সে এই জাল নোট দিয়ে সাধারণ জিনিসপত্র কেনাকাটা করত। বিশেষ করে ছোট ছোট দোকানে এসব জাল টাকা সে ব্যবহার করত।”

গোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তার হুমায়ুন এই চক্রের হোতাগোয়েন্দা পুলিশ বলছে, গ্রেপ্তার হুমায়ুন এই চক্রের হোতাগ্রেপ্তার শাহনাজের স্বামী সাইফুল প্রায় ছয় মাস আগে একই অভিযোগে গ্রেপ্তার হন। সুমি আকতার মাসিক বেতনে ওই বাসায় কাজ করতেন এবং জালিয়াতির কাজে ‘সহযোগিতা’ করতেন বলে জানান উপ কমিশনার মশিউর।

তিনি বলেন, জামাল ছাড়াও আল আমীন, বাদল ও জাসীম নামে আরও তিনজন সহযোগী রয়েছে হুমায়ুনের, যারা মাঠ পর্যায়ে জাল টাকা ছড়ানোর কাজ করে। “এই চক্রটি কোটি কোটি টাকার জাট নোট তৈরি করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয় তাদের এজেন্টদের মাধ্যমে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading