বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:৩৩

পটুয়াখালীর বাউফল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষকদের দোরগোড়ায় কৃষি সহায়তা পৌঁছে দিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে এ সহায়তা প্রদান করা হচ্ছে। বিশেষ করে আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সুবিধার আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে সরকারের অব্যাহত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়মতো উন্নত মানের বীজ ও সার সরবরাহের ফলে বাউফলে আউশ ধানের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে কৃষকরা জানান, মৌসুমের শুরুতেই সরকারি সহায়তা পাওয়ায় তারা আউশ চাষে নতুন করে উৎসাহ পাচ্ছেন। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা আধুনিক কৃষি পদ্ধতি, সারের সুষম ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ইউডি/রুবেল হোসেন/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading