কাভার্ডভ্যানের চাপায় যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশ নিহত

কাভার্ডভ্যানের চাপায় যাত্রাবাড়ীতে ট্রাফিক পুলিশ নিহত

উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:১০

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় কাভার্ডভ্যানের চাপায় বাবুল শেখ (৫০) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য (টিএসআই) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

বাবুল শেখ কোতোয়ালি জোনে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

বাবুল শেখের বাড়ি পাবনার বেড়া উপজেলার বকচর গ্রামে। তিনি যাত্রাবাড়ীর সামাদ নগর মৃর্ধা বাড়ি এলাকায় নিজ বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading