সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

সূচকের সামান্য পতনে লেনদেন শেষ

উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:৩৩

বুধবার (২১ অক্টোবর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ২৫ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯১৫ কোটি ৫ লাখ ১৪ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৫৯ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার টাকা।

অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪২ লাখ ১৮ হাজার টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading