কপিলের হার্টে সফল অস্ত্রোপচার

কপিলের হার্টে সফল অস্ত্রোপচার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:১৮

হার্টের সমস্যায় অস্ত্রোপচার করাতে হয়েছে কপিল দেবকে। ইন্ডিয়ার কিংবদন্তি অলরাউন্ডার বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন। হুট করেই বৃহস্পতিবার (২২ অক্টোবর) অসুস্থ অনুভব করার পর দিল্লির ফোর্টিস এস্কোর্ট হার্ট ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয় কপিলকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপরই করা হয় অস্ত্রোপচার।

এক বিবৃতি দিয়ে কপিলের অবস্থার উন্নতির কথা জানায় ফোর্টিস এস্কোর্ট হার্ট ইন্সটিটিউট। ইন্ডিয়ার হয়ে ১৩১ টেস্ট ও ২২৫ ওয়ানডে খেলেছেন কপিল। তার নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে দেশটি। টেস্ট ইতিহাসে ৪০০ উইকেট ও ৫ হাজার রান করা একমাত্র ক্রিকেটার তিনি। ২০১০ সালে আইসিসির হল অফ ফেইমে তাকে যুক্ত করা হয়। ইন্ডিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারের সুস্থতা কামনা করেছেন অনিল কুম্বলে, গৌতম গম্ভীর, সুরেশ রায়নারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading