শরীফের বিরুদ্ধে ধর্ষণের আরেকটি মামলা

শরীফের বিরুদ্ধে ধর্ষণের আরেকটি মামলা

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩৫

নোয়াখালীর চাটখিলে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুবলীগ নেতা মজিবুল রহমান শরীফ গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে ধর্ষণের আরেকটি মামলা হয়েছে। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাতে নোয়াখলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এক নারী বাদী হয়ে মামলাটি করেন।

শরীফের (৩২) বিরুদ্ধে গত বুধবার এক প্রবাসী আত্মীয়ের ঘরে ঢুকে ধর্ষণ করে এবং বিবস্ত্র অবস্থায় ছবি ও ভিডিও ধারণের মামলা হলে সেদিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

নতুন মামলাটির বাদী অভিযোগ করেন, তার স্বামী ঢাকায় একটি দোকানে কাজ করেন। এই সুযোগে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর রাত ২টার দিকে শরীফ অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতা শরীফের ভয়ে এতদিন ঘটনা প্রকাশ করতে পারেননি বলে ওই গৃহবধূ এজাহারে উল্লেখ করেছেন।
শরীফ চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন যুবলীগের (পশ্চিম) সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম খোকনের ছেলে। শরীফকে গ্রেপ্তারে পর তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানায় পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading