ব্যবসা সম্প্রসারণে যাচ্ছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৩৩
ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদ।
সম্প্রতি কোম্পানির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্র মতে, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য ৭ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার ৫৮৭ টাকা বিনিয়োগ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি বিএমআরই, মেশিনারিজ এবং জমি কিনবে।
এদিকে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

