পঞ্চগড়ে দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

পঞ্চগড়ে দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৯:৪৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও আটজন আহত হয়েছেন। শনিবার ( ২৪ অক্টোবর) রাতে উপজেলার মাঝিপাড়া এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাসচালক তেঁতুলিয়া উপজেলা সদরের বুড়িমুটকি এলাকায় তুলেশ চন্দ রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় (২৩) এবং তেঁতুলিয়ার কলোনিপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০)।

আহতরা হলেন- তেঁতুলিয়া কলোনিপাড়া এলাকার রবিউল ইসলাম (৪৬), তার ছেলে ফয়সাল (১৭), মেয়ে রওনক জাহান (১২), বাবা ফুল মোহাম্মদ (৭৬), মা রোকেয়া বেগম (৭০), মোমিনপাড়া এলাকার মোকছেদ আলীর স্ত্রী তহমিনা বেগম (৫০), মেয়ে মিথিলা আক্তার (১৫) ও একই এলাকার আকতারুজ্জামানের স্ত্রী রেনু বেগম (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে তেতুঁলিয়া থানার ওসি জহুরুল ইসলাম জানান, আত্মীয়র বাসায় দাওয়াত খেয়ে মাইক্রোবাসে পঞ্চগড়ের ডুডুমারি এলাকা থেকে পরিবারের ১০ সদস্য নিয়ে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলাম। মাঝিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টরের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রবিউলের স্ত্রী সাবিনা ইয়াসমিন ও মাইক্রোবাসচালক স্বপন মারা যান। আহতদের উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading