কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকান্ড
উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৫৯
রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিববার (২৫ অক্টোবর) সকাল ৭টার ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ খবর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। আগুন পুরোপুরি বন্ধ হয় সকাল ৯টার দিকে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর মোট ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৯টার দিকে পুরোপুরি আগুন নির্বাপণ হয়। ভবনের ১৮ তলায় আগুন লেগেছিল।
তিনি বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

