‘বিয়ের দাবিতে’ প্রেমিকের বাড়ি গিয়ে হলেন লাশ

‘বিয়ের দাবিতে’ প্রেমিকের বাড়ি গিয়ে হলেন লাশ

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘বিয়ের দাবিতে প্রেমিকের’ বাড়ি গিয়ে মারধরের শিকার হয়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে বলে শাহজাদপুর থানার ওসি সাঈদ মাহমুদ খান জানিয়েছেন।

নিহত ফরিদা খাতুন (৩৫) উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা গ্রামের বাবর আলীর মেয়ে। ওসি সাঈদ জানান, আনুমানিক ১৪ বছর আগে ফরিদার সঙ্গে তার প্রথম স্বামীর বিচ্ছেদ হয়। পরে ফরিদার সঙ্গে পাশের গ্রাম হামলাকোলার আব্দুল মজিদের (২৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে মজিদ চলতি বছর অন্য এক নারীকে বিয়ে করেন।

“গত শনিবার বিকালে বিয়ের দাবিতে প্রেমিক মজিদের বাড়িতে গেলে পরিবারের লোকজন ফরিদাকে মারপিট করে।” গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরিদাকে মৃত ঘোষণা করেন বলেন ওসি। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading