সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল বিচার কার্যক্রম স্থগিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল বিচার কার্যক্রম স্থগিত

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ মে, ২০২৬, আপডেট ১৭:৩৫

প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন প্রধান বিচারপতি।

রবিবার (৩ মে) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের (চেম্বার আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতি বারের ভার্চুয়াল কোর্ট-এর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি বিচারকাজ চলবে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তি জারি করার পর আইনজীবীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading