রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৫৩

রাজধানীর বাড্ডা এলাকায় সোমবার (২৬ অক্টোবর) সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. আজহার বলেন, সকালে ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে আহতকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading