করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৩৬

করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৩৬

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:১২

দুই মাসে আরও এক লাখ রোগী শনাক্ত হওয়ায় দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৩৬ রোগী শনাক্ত হয়েছে দেশে; তাতে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ২৫১ জনে।

আর গত এক দিনে এ ভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌছছে ৫ হাজার ৮১৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন হয়েছে।

শনাক্ত রোগীর সংখ্যার বিচারে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ এখন বিশ্বে অষ্টাদশ স্থানে আছে; আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে; মৃতের সংখ্যা পৌঁছেছে সাড়ে ১১ লাখ ৫৪ হাজারের ঘরে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে পাঁচ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১টি ল্যাবে ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২২ লাখ ৭১ হাজার ৩৪৭টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading