‘পুঁজিবাজারের সম্ভাবনার দুয়ার খুলেছে’
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:১১
‘বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনার দুয়ার খুলেছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।’ বলেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক দেশের অনলাইন পত্রিকা আমার টাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের যে অপার সম্ভবনা রয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার। এ পুঁজিবাজার গঠন করার জন্য যে পদক্ষেপ দেওয়ার দরকার সরকার ও আমাদের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়াম্যান ড. মো. মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইনিস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার টাকার সম্পাদক জিয়াউর রহমান।

